শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি : | ০৫:৩১ পিএম, ২০২৩-০২-০২
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদর সংলগ্ন শাহানা ফিলিং স্টেশনের সামনে আজ বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি দুপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শাকিল মিয়া (২৫) নিহত হয়েছেন। নিহত শাকিল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ি গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাদুল্যাপুর থেকে কাঠবোঝাই একটি ট্রলি গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে শাহানা ফিলিং স্টেশনের সামনে দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে চালক শাকিল গুরুতর আহত হন। তাকে দ্রুত সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited