শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৬ পিএম, ২০২৩-০২-১৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদারিত্ব বাড়াতে ফরাসী সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মাহি মাদুপুঁইয়ের সঙ্গে বৈঠককালে এ আহবান জানান। এ সময় তারা নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তাজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, জেলা প্রশাসক, পুলিশ সুপার পদসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কারণে দেশের আর্থ-সামাজিক এ উন্নয়ন সম্ভব হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন দেশের মাথাপিছু আয় ছিল ৭শ’ মার্কিন ডলার, বর্তমানে তা ২ হাজার ৮শ’ ২৪ ডলারে উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই মাত্র ১৪ বছরে মাথাপিছু আয় ২ হাজার ১২৪ ডলারে বাড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে অতীতের দারিদ্র্য পীড়িত বাংলাদেশের ছবি অবিশ্বাস্য মনে হয়।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের এই অগ্রযাত্রায় বিদ্যুৎ, পানি, কৃষি, জ্বালানি ও শিল্প খাতে চাহিদা দিন দিন বাড়বে। তাজুল ইসলাম বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ করতে ফরাসী ব্যবসায়ীদের প্রতি আহবান আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং উভয় দেশের জনসাধারণই উপকৃত হবে। তিনি বলেন, সরকার গ্রামের মানুষের উপার্জন বৃদ্ধির জন্য নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের আয় বাড়লে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে, তাতে জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। এ সময় তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে ফরাসী সরকারের প্রতি অনুরোধ জানান। ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সের বর্জ্য ব্যবস্থাপনাকে বিশ্বের এক নম্বর দাবি করে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited