শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪১ পিএম, ২০২৩-০৩-০২
আমাদের বাংলা নিউজ ডেস্কঃকনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন বা ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এই নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণার খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় নিয়োগ কার্যক্রম।নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সাত ধাপে সম্পন্ন হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যেতে পারে।
এআইজি মনজুর রহমান আরও বলেন, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।তিনি বলেন, প্রতারকচক্র থেকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited