শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩৫ পিএম, ২০২৩-০৩-১১
আমাদের বাংলা নিউজ ডেস্কঃরাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মির্জা আজম নামে আরেক ব্যক্তি মারা গেছেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান। তার শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।
গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited