বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালদ্বীপে বাংলাদেশ মিশনে জাতির পিতার  ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

মালদ্বীপে বাংলাদেশ মিশনে জাতির পিতার  ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩১ পিএম, ২০২৩-০৩-১৮

মালদ্বীপে বাংলাদেশ মিশনে জাতির পিতার  ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

মালদ্বীপ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে  ১৭ মার্চ  মালদ্বীপে  বাংলাদেশ হাই কমিশনে  সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

এদিন বিকালে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য  চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাইকমিশনারের সহধর্মিনী মিসেস নাওমী নাহরীন। অনুষ্ঠানে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। 

সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানীসমূহ উপস্থিত দর্শকদের উদ্দেশ্য পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী  আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী  ময়নাল হোসেন।  

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কাউন্সেলর (শ্রম)  মোঃ সোহেল পারভেজ। এরপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী  দুলাল মাতবর ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লি: এর সিইও  মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানে  বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে  হাইকমিশনার গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

 তিনি বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রীর শিশুদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন শিশুমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব,  খেলার মাঠ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান জানান।  

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস  উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত  অতিথিবৃন্দ একটি কেক কাটেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর