শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৩-০৩-২২
আমাদের বাংলা নিউজ ডেস্কঃবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার হ্যাক হয়েছে। হ্যাকাররা ১০ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছেন। এরই মধ্যে পাঁচ দিন পার হলেও এখনো ই-মেইল সার্ভার উদ্ধার করা যায়নি। বাকি পাঁচ দিনের মধ্যে টাকা দেওয়া না হলে তারা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিমান।বুধবার (২২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বিমানের ই-মেইল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, হ্যাকাররা র্যানসম চেয়ে সময় বেঁধে দিয়েছেন। ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিমান সূত্র জানায়, গত শুক্রবার বিমানের ই-মেইল সার্ভার র্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মুক্তিপণ দাবি করেন হ্যাকাররা।
সার্ভার হ্যাকারের কব্জায় চলে যাওয়ায় গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ বন্ধ রয়েছে। ই-মেইল যোগাযোগের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ই-মেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited