শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৬ এএম, ২০২৩-০৩-২৩
আন্তর্জাতিক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন রাশিয়ার মেদভেদেভরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ
প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছে রাশিয়া। এই হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি।
সোমবার (২০ মার্চ) রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ‘উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করা সম্ভব। ’
তিনি যোগ করেন, ‘সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে…সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান...। ’
রাশিয়ার এমন হুমকির পর উদ্বেগ প্রকাশ করে বুধবার (২২ মার্চ) এক বিবৃতি দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে চিন্তিত। ’
বিবৃতিতে বলা হয়েছে, ‘আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এই প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত। ’
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে। এটি শেষ অবলম্বনের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগীয় ও বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই।
এর আগে গত শুক্রবার (১৭ মার্চ) ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। কিন্তু রাশিয়া এ পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করে।
গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইসিসি জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন।
তাছাড়া হেগভিত্তিক আদালত এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের দখল এলাকা থেকে পুতিন রাশিয়ায় শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করেছেন।
সূত্র- আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited