শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৯:২৬ পিএম, ২০২০-১০-১০
পঞ্চগড়ে শিক্ষক, সাংবাদিক ও নাট্যকার আব্দুর রহিমের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
১০ অক্টোবর (শনিবার) দুপুর ১২.০০ টায় পঞ্চগড় শহীদ মিনার চত্ত্বর সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ক্রিয়েটিভ এসোসিয়েশন, পঞ্চগড় বিদ্রোহী যুব উন্নয়ন থিয়েটার, রেঞ্জার স্পোটিং ক্লাব, করতোয়া ক্রিকেট একাদশ, মুক্ত সাংস্কৃতিক সংঘ, ষড়ঋতু শিশু শিক্ষা সেবা প্রতিষ্ঠান যৌথ ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে আংশনেয় সর্বস্তরের মানুষ।
এ সময় ইবনে জায়েদ বলেন, 'আব্দুর রহিম স্যার রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত শিক্ষক। তাঁর উপর হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।'
পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের শিল্পী ও শিক্ষক আর্ন্তজাতিক পদকে ভুষিত শিক্ষক তানভীর হাসান রাসেল বলেন, ‘ আমরা লজ্জিত, আমরা একজন শিক্ষকের সম্মান দিতে পারিনি। আব্দুর রহিম স্যারের উপর হামলার নিন্দা জানাচ্ছি। আমরা অপরাধীদের দৃষ্টান্ত মূলক সাজা চাচ্ছি।’
এ সময় ভুক্তভুগি শিক্ষক, সাংবাদিক ও নাট্যকার আব্দুর রহিম হামলার বর্ণনা দিয়ে বক্তব্য দেন।
উল্লেখ, গত ৫ অক্টোবর পঞ্চগড় প্রেস ক্লাবের অফিস কক্ষে দরজা বন্ধ করে সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সহিদ এবং পরে সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করে। আব্দুর রহিম এব্যাপারে গত ৭ অক্টোবর পঞ্চগড় চীফ জুডিশিয়াল আমলী আদালত-১ পঞ্চগড়ে ৩৪১/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬ (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited