শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:১৭ পিএম, ২০২৩-০৮-১৫
চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) নগরীর কাজির দেউড়ি মোড় এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে ওয়াসা মোড় এলাকায় ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওয়াসার মোড়ে জড় হয়ে স্লোগান দিতে থাকে। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের অন্তত ৩০ নেতা কর্মীকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তারা সহিংসতার জন্য জড়ো হয়েছিল। ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাছাই বাছাইয়ের কাজ চলছে। নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, কোনোরকম পূর্বঘোষণা ছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited