বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কোস্টার হেজ ও লাইটারেজ সমিতির মধ্যে চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৪০ পিএম, ২০২৩-০৯-১৮

কোস্টার হেজ ও লাইটারেজ সমিতির মধ্যে চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়ন ও লাইটারেজ ঠিকাদার সমিতির মধ্যে ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। এতে তারা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন (যার নং ৭৭২৮/২০২২) এর নির্দেশনা প্রতিপালনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত  বাস্তবায়ন ও মেনে চলার দাবি তুলেন।
১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায়, ফকিরহাটে অবস্থিত কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বারেক বিল্ডিং মোড় হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশ শেষে বক্তব্য রাখেন, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ- সভাপতি (১) ও ভারপ্রাপ্ত সভাপতি মো:এরশাদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদান শ্রমিক ইউনিয়নের  উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, সরোয়ার আলম, জাতীয় জেলা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতা জসিম উদ্দিন,নায়েমুল ইসলাম ফটিক,মোস্তফা কামাল টিপু,চট্টগ্রাম ডক বন্দর অঞ্চল শ্রমিক লীগ নেতা মাইফুল ইসলাম সাগর, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সফি,সাবেক কার্যকরী সদস্য রফিকুজ্জামান মানিক,চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুরুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক মো: ইদ্রিস কেরানিসহ ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।


সবাবেশে বক্তারা বলেন, 'মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ৭৭২৮/২০২২ এর নির্দেশনা প্রতিপালনে চট্টগ্রাম মাননীয় বিভাগীয় কমিশনার  বিগত ৩১ মে ২৩ ইং তারিখের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছেন যে, কর্ণফুলী নদীর বহিঃনোঙ্গর ও আউটারে লাইটার জাহাজের হেজের মধ্যে পণ্য খালাসের কাজটা চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের শ্রমিক ছাড়া অন্য কেউ করতে পারবে না এবং বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গত ১০ আগস্ট ২০১৩ ইং তারিখে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দেন। দুক্ষের বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভাগীয় কমিশনার মহোদয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করেনি। মহয়ামান্য  আদালত কর্তৃক বহালকৃত চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন  ও চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির  লক্ষ্যে ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি অদ্যাবধি বাস্তবায়ন না করে, চট্টগ্রান বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি বছরের পর বছর আদালত অবমাননা করে যাচ্ছেন'।

বক্তারা  হুশিয়ারি দিয়ে আরো বলেন, 'আমারা আগামী ২০ সেপ্টেম্বর,বুধবার চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকদের কর্মস্থল বহিঃনোঙর  ও আউটার হতে অবৈধ শ্রমিকদের বিতাড়িত করে কাজ দখল করবো। এবং ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কাজও চালিয়ে যাবো'।

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এম.এ কালাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাকের, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সুধীর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল কাসেম, যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমান, ক্রীড়া সম্পাদক মোঃ হানিফ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল হাসান, সহ-কোষাধ্যক্ষ রাশেদুল করিম চৌধুরী, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: কালাম, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, মো: জামাল, নুর উদ্দিন, আব্দুল কাদের, মো: রুবেল, মহিম উদ্দিন, কামরুল ইসলাম রাজু, বখতিয়ার উদ্দিন, মো: জহির উদ্দিন, ফখরুল ইসলাম বাহাদুর প্রমুখ।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর