শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৭ পিএম, ২০২৩-০৯-১৯
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। এতে উপস্থিত আছেন শমসের মবিন চৌধুরী, তৈমূর আলম খন্দকার, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্যে অন্তরা সেলিমা হুদা বলেন, তৃণমূল বিএনপি আমার প্রয়াত বাবা নাজমুল হুদার স্বপ্ন ছিল। গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার বাবা বিএনপির মন্ত্রিপরিষদে থাকা অবস্থায়ই কেয়ারটেকার সরকারের ফর্মূলা দিয়েছিলেন। সেদিন যদি সেই ফর্মূলাকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে উঠতো না।
তিনি বলেন, আমার বাবার ভিতরে ছিল দেশপ্রেম। আমি তার মেয়ে হিসেবে গর্ববোধ করি।
শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, আশা করি-তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তাদের এ যোগদানে তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবা দেশ গড়ার স্বপ্ন আরও এগিয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited