বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১৫ পিএম, ২০২৩-০৯-২৪

বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বান্দরবান আয়োজিত "জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা" গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এঁর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। এসময় তিনি সভায় বান্দরবান জেলায় পানি সম্পদ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা এবং ভবিষ্যৎ করনীয় শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী ও ইছমতি নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীরের ভাঙণ হতে রক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায়  বাস্তবায়িত তীর সংরক্ষণ কাজ এবং কাপ্তাই উপজেলায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দীন'সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে রাঙ্গামাটি জেলা সদরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং প্রকৌশল একাডেমি পরিদর্শন শেষে বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সীতাকুন্ড উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে পৌঁছালে চট্টগ্রাম (পওর বিভাগ-২) এঁর নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান পানি সম্পদ মন্ত্রণালয় এঁর সচিব, নাজমুল আহসান'কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় তিনি কিছুসময় অতিবাহিত করে পরে তিনি মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় মহামায়া সেচ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে যান। এসময় তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশের বৃহত্তম কৃত্রিম মহামায়া হ্রদে নৌ ভ্রমণ এবং এখানকার নৈসর্গিক মনোরম নির্জন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে কিছু সময় অতিবাহিত করে তিনি মহামায়া সেচ প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি গত শনিবার সন্ধ্যায় ৩দিনের সফর শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে ৩দিন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, কক্সবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী ড.তানজির সাইফ আহমেদ'সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর