শিরোনাম
আবদুল কাদের তাপাদার, সিলেট: | ০৬:১৪ পিএম, ২০২৩-১১-০৭
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়রের হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন। আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে দলীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
আনোয়ারুজ্জামান সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসাবে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়ে কাজ করবো। ভবিষ্যতে আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগিতা চাই।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২১ জুন। এতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে এ নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বর্তমান মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান চৌধুরী। শপথের গ্রহণের প্রায় চার মাস পর মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited