বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত 

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৬:২৪ পিএম, ২০২০-১০-১৪

রাঙ্গামাটিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত 

 


মঙ্গলবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় নিরাপত্তাবাহিনীর
সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ইউপিডিএফের (ইউনাইটেড পিপল
ডেমোক্রেটিক ফ্রন্ট) দুই সদস্য। নিহতরা হল- আশাপূর্ণ চাকমা (২৮) ওরফে রকেট
এবং রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা
সুসেন মণি চাকমার ছেলে সম্ভু চাকমা (৩৫) ওরফে ইন্দ্রজয়। বুধবার বেওয়ারিশ
হিসেবে দুই জনের মৃতদেহ সৎকার সম্পন্ন করেছে, রাঙ্গামাটি পৌরসভা।
ইউপিডিএফ নিন্দা জানিয়ে দাবি করে বলছে, বিচারবহির্ভূতভাবে তাদের এক
সদস্যসহ ওই দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর সূত্রে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে নানিয়ারচর উপজেলার
বুড়িঘাট ইউনিয়নের মুন্সী আবদুর রউফের মাজার সংলগ্ন কাপ্তাই হ্রদ এলাকায়
সেনাবাহিনীর একটি টহলবোট অবস্থান করছিল। ওই সময় টহলবোটে লক্ষ্য করে
অতর্কিত গুলি চালায় ইউপিডিএফ সমর্থিত একদল সশস্ত্র সদস্য। এতে
শাহাবুদ্দিন (২৮) নামে এক সেনা সদস্য গুলিতে আহত হন। পরে সেনাবাহিনী পাল্টা
গুলি চালালে ঘটনাস্থলেই ওই দুই সন্ত্রাসী নিহত হয়। নিহত দু’জনেই
ইউপিডিএফের সদস্য। এক পর্যায়ে পিছু হটে পাশের জঙ্গলে পালায় সন্ত্রাসীরা।
পরে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এসএমজি ও একটি
গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করেন, সেনা সদস্যরা। ঘটনাস্থল থেকে পুলিশসহ নিহত
দুই সন্ত্রাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল
মর্গে পাঠায় আইনশৃঙ্খলাবাহিনী। সন্ত্রাসীদের গুলিতে আহত সেনা সদস্য
শাহাবুদ্দিনকে প্রথমে রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির পর
অবস্থার অবনতি দেখে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতাল নিয়ে
যাওয়া হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার সকালে বেওয়ারিশ হিসেবে দুই জনের মৃতদেহ
সৎকারের কাজ সম্পাদনের জন্য রাঙ্গামাটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে বলে
জানান, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান।
রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির জানান, ওই এলাকায় একদল সশস্ত্র
সন্ত্রাসী সেনাবাহিনীর টহলবোটে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষায় সেনা
সদস্যরা পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী মারা যায়। নিহত দু’জনেই
ইউপিডিএফের সদস্য বলে পরিচয় পাওয়া গেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত সেনা
সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতাল নিয়ে যাওয়া
হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে। এলাকায় নিরাপত্তা
জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এক সদস্যসহ দুই
জনকে বিচারবহির্ভূতভাবে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে ইউনাইটেড
পিপলস্ধসঢ়; ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ঘটনার নিন্দা ও প্রতিবাদ
জানিয়ে ইউপিডিএফ বলছে, সম্ভু চাকমা পেশায় সাধারণ একজন জেলে।
বিবৃতিতে সংগঠনটির জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, ওই
দু’জনকে পরিকল্পিতভাবে কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা
হয়েছে।
এটিকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে তিনি বলেন, ইউপিডিএফের দুই
সদস্য ইঞ্জিনচালিত নৌকায় করে ওই এলাকার পাশে পুটিখালি নিয়ে যাওয়ার জন্য
সম্ভু চাকমাকে অনুরোধ করেন। আশাপূর্ণ চাকমা নৌকায় উঠলেও অপর সদস্য
প্রাকৃতিক ডাকে সাড়া দেয়ার সময় দেরি করে ফেলেন। এ সময় সেনাবাহিনী ও
তাদের মদদপুষ্ট রাজাকাররা দুই/তিন দিক থেকে তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু
করে। এতে ওই দুইজন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটিকে ধামাচাপা দিতে
বন্দুকযুদ্ধ ও অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে
ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে ইউপিডিএফ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা বানচাল
করতেই আবার বিচারবহির্ভুত হত্যাকা-ের আশ্রয় নেয়া হয়েছে। বিবৃতিতে
তিনি কথিত গোলাগুলি বা বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভুত হত্যা বন্ধ করে
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর