শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪৩ পিএম, ২০২৩-১২-২৭
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাজতের ফ্যানের সঙ্গে পরণের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন ওই আসামি।
নিহত গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
তিনি বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে। পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited