শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৮ পিএম, ২০২৩-১২-৩০
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার ১নং করের হাট বিট পুলিশিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ পুলিশের অভিযানে ৪জনকে আটক করা হয়। এবিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট টু খাগড়াছড়ি সড়কের পাশে কালাপানিয়া ব্রিজ সংলগ্ন লেবু আড়তের দক্ষিণে সেগুন বাগানের ভিতরে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। এমন খবর পেয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল হারুন ও পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম এঁর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে শাকিল খান (২৩), মো: শহিদ মিয়া (৩৯), মো: তাজুল ইসলাম (২২) মো: আল আমিন (২১) নামের ৪ জনকে আটক করা হয়। এসময় আটককৃত আসামিদের হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত ছুরি, ১টি স্টিলের বাটযুক্ত ধারালো ছুরি ও ১টি প্লাস্টিকের হাতলযুক্ত রড় উদ্ধার করে পুলিশের আভিযানিক দল। আটককৃত আসামিদের বিষয়ে পুলিশ আরো জানায়, আসামি শাকিল খানের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দস্যুতা সহ একাধিক মামলা ও ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আসামি মোঃ শহিদ মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দস্যুতা সহ ১১টি মামলা, আসামি তাজুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দস্যুতাসহ ৩টি মামলা এবং আসামি আল আমিনের বিরুদ্ধে চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে 'দৈনিক আমাদের বাংলা'কে নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল হারুন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited