শিরোনাম
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | ০৭:৪৯ পিএম, ২০২৪-০১-০৮
কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে কুড়িগ্রামে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দুটি আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী ও অপরটিতে জাপা প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ভাবে এ তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম- ১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৮,৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাই সরকার। তিনি পেয়েছেন ৬,১১২৩ ভোট।
এদিকে কুড়িগ্রাম ২-আসনে স্বতন্ত্রী প্রার্থী ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার ট্রাক প্রতীক নিয়ে ৫৪,৮২৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,০১,৯২৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭,১০০ ভোট।
অপরদিকে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র সেন গবা পান্ডে নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪,৪৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আক্কাস আলী ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৪,৩৬০টি ভোট।
কুড়িগ্রাম ৪ আসনে বেসরকারি ভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ বিপ্লব হাসান পলাশ। তিনি নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮১,১৩২। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কাস পার্টি মোঃ মুজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছে ১২,৬৫২ টি ভোট। উল্লেখ তিনি দুপুরের পর অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।
কুড়িগ্রাম জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮২ হাজার ৩২ জন। জেলায় ৭০২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পুর্ন করা হয়।
উল্লেখ্য জেলায় কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। এসময় কুড়িগ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করেছেন সেনাবাহিনী ও পুলিশসহ মোট ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited