শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৪ পিএম, ২০২৪-০১-১৪
কক্সবাজার শহরের কলাতলির এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে টুয়াকের সাধারণ সম্পাদক। এজন্য গত দুই রাত স্কেবেটর দিয়ে পাহাড় কেটে সাবড় করা হচ্ছে। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি বর্ষায় পাহাড় ধসের আশংকা করছেন স্থানীয়রা। পাহাড় কর্তনকারী প্রভাবশালীহওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। জানা যায়, কলাতলির হোটেল আইল্যান্ডডিয়া সড়কের শেষ প্রান্তে সবুজ পাহাড় কেটে ভবন নির্মানের জন্য প্রস্তুতি নিচ্ছেন টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা। ইতোমধ্যে বিশাল পাহাড় কেটে সাবাড় এবং পাহাড় কাটার চিহ্ন ঢাকতে কালো পলিথিন দিয়ে চারপাশে বাঁশের বেড়া দিয়ে কৌশলে পাহাড় কেটে দালান নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পাহাড় কর্তনকারী কলাতলির হোটেল আইল্যান্ডডিয়ার মালিক ও টুয়াকের সাধারণ সম্পাদক নরুল কবির পাশা। যিনি নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দেন। অন্যদিকে, পাহাড় কাটার কারণে কলাতলির উচুঁ পাহাড় ধংস হয় যাচ্ছে। আগামী বর্ষায় ভয়াবহ পাহাড় ধসের আশংকা করছেন এলাকাবাসী। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা বলেন, পাহাড় কাটা হচ্ছে না। আমি ৯ তলা ভবন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাহাড় কেটে ভবনের অনুমোদনের কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ্ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসি ও পরিবেশ সংগঠনের নেতারা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫(১৯৯৫ সনের ১নং আইন) এ বলা আছে যে পাহাড় কাটা সম্পর্কে বাধা-নিষেধ। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও /বা মোচন করা যাইবেনা।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited