শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:২৬ পিএম, ২০২৪-০১-২১
হাটহাজারী বাস স্টেশন মোড় এলাকায় নাজমুল ইসলাম নামে এক সাংবাদিককে পরিকল্পিত ভাবে হামলা করে মারধর করেছে হাটহাজারী বাস শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয়ে কিছু সন্ত্রাসী। শনিবার পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সিএনজি অটো রিক্সা সমূহে লাঠি দিয়ে জোড়ে জোড়ে আঘাত করতে থাকে একজন লোক। এ সময় আইন নিজের হাতে তুলে নেয়া হয়েছে কেন জানতে চাইলে চট্টগ্রাম শহরমুখী একজন নিরীহ যাত্রীকে সিএনজি অটো রিক্সা হতে টেনে হিছরে হাটহাজারী বাস কাউন্টারের ভিতর নিয়ে আটকে রাখে বাস শ্রমিক নেতা পরিচয়ে বেশ কয়েকজন যুবক। এ দৃশ্য দেখে সাংবাদিক গাজী টিভির সাবেক ডেপুটি চীফ এম নাজমুল ইসলাম মানবিক বিবেচনায় এগিয়ে গিয়ে ৯৯৯ এ ফোন করার জন্য বলেন। এ কথা শোনার পর বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি পরিচয়ে লিটন নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে ঔ সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সাংবাদিক নাজমুলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতা নেওয়ার কথা বলার অপরাধে আমাকে প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রাখে। তারা আমাকে শারিরিকভাবেও লাঞ্চিত করে। একপর্যায়ে লিটনের নেতৃত্বে আমাকে গনপিটুনি দিয়ে মারারও পরিকল্পনা করে তারা এবং নানা ধরনের হুমকী প্রদান করে তারা। স্থানীয়রা অভিযোগ করেন, ইতোপূর্বে বহুবার তারা নিরীহ যাত্রীদের উপর হামলা করেছে। সামান্য বাকবিতন্ডা হলেই তারা নিরীহ যাত্রীদের কাউন্টারে জিম্মি করে রাখে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বেশ কিছু নেতৃস্থানীয় সংগঠনসহ সিনিয়র সাংবাদিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন জিডি গ্রহণ করা হয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited