বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, ১০ লাখ টাকা জরিমানা দেবে গণস্বাস্থ্য মেডিকেল

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৮ পিএম, ২০২৪-০২-০৬

১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, ১০ লাখ টাকা জরিমানা দেবে গণস্বাস্থ্য মেডিকেল

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে’ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল রেখেছেন আপিল বিভাগ।  অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ওই মেডিকেলটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
জরিমানার টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে।  
এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লিভ টু আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ।
আদালতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাবির পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহম্মদ মোরশেদ। অপরপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম, শাহ মঞ্জুরুল হক ও নাহিদ সুলতানা যুথী।  
এর আগে ২০২২ সালের ২৮ জুন হাইকোর্ট রায় দেন। রায়ে ৬০ জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সংক্রান্ত ঢাবির দেওয়া দুটি চিঠি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম।  
ওইদিন ব্যারিস্টার ফখরুল ইসলাম জানিয়েছিলেন, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ২০০৩ সালে ৮০ জন ছাত্র ভর্তির অনুমতি পায়। পরে ২০১০ সালে তা উন্নীত করে ১১০ জন পায়। পরবর্তীতে ঢাবির অধিভুক্ত হওয়ার পরে তারা চিঠি দিয়ে বলে ৫০ জনের বেশি ভর্তি করতে পারবেন না।  
এ বিষয়ে আপিলের ভিত্তিতে ১০ জন বাড়িয়েছিল। ওই দুটি চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খন্দকার। হাইকোর্টের রায়ের ফলে ওই মেডিকেল কলেজে ১১০ শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে জানান আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।  এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়।  

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর