শিরোনাম
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | ১২:৫৯ পিএম, ২০২৪-০২-১৭
কুড়িগ্রামে জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী সকালে পৌর শহরের শাপলা চত্বর এলাকার ইউএ প্লাজায় এই প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, দৈনিক আমাদের বাংলা’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন বীর প্রতিক আব্দুল হাই সরকার, সাবেক পৌর মেয়র মোঃ আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক, ভিতরবন্দ ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুস আলী, সময় টেলিভিশনের প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মোঃ ওয়াহিদুজ্জামান তুহিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহানুর রহমান খোকন, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সাংস্কৃতিক সংগঠক ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ। বক্তব্যে পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম বলেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকা ৮ম বর্ষে পর্দাপনে সবাইকে স্বাগত জানাই। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের হাত ধরে কুড়িগ্রামের উন্নয়ন ও অগ্রগতির সংবাদ উঠে আসুক এ কামনা সব সময়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited