শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৬ পিএম, ২০২৪-০৩-০৪
চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত রেস্তোরার সামনে ৪ মার্চ (সোমবার) দুপুরবেলা সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন দৈনিক আমাদের বাংলা'র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদুজ্জামান রাজীব। এবিষয়ে আহত সাংবাদিক জানান, দৈনিক আমাদের বাংলা'র সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও ঢাকা ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকসহ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শন শেষে বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত ভিআইপি রেস্তোরায় দুপুরের খাবার শেষ করে সম্পাদক একটি ব্যাংকের চেক দিলে টাকা উওোলনের জন্য দিলে আমি ও আমার গ্রামের মাহবুবল হক ব্যাংকের চেক নিয়ে নিচে নামলে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানে থাকা মিজানুর রহমান রিয়াদ, ফরহাদ, শাহরিয়ার সোহেল ও মাদক ব্যবসায়ী গিয়াসের নির্দেশে ওৎ পেতে থাকা ০৩ (তিন জন) অজ্ঞাত ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশা যোগে এসে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারতে থাকে এবং আমার হাতে থাকা ব্যাংকের চেকটি নিয়ে নিতে চায়। একপর্যায়ে আমি চিৎকার করলে স্থানীয় লোকজন একত্রিত হলে অজ্ঞাত ছিনতাইকারীগন প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited