শিরোনাম
বাগেরহাট, প্রতিনিধি : | ০৪:১৫ পিএম, ২০২৪-০৩-২৩
বাগেরহাট পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) ও জেলার রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী(২৩)। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে মাত্র ১ ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি ও ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত গাঁজা বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited