শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২০ পিএম, ২০২৪-০৪-০৭
রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রোববার সকালে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় জমান। এ সময় হুড়োহুড়িতে ওই নারী মাটিতে পড়ে যান। ভিড়ে পদদলিত হয়ে গুরুতর আহত হন।
সেখানে থাকা অপর এক নারী উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম না বলার শর্তে স্থানীয়রা জানান, এই জাকাত নিতে এসে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে এভাবে অসহায় মানুষটিকে জীবন দিতে হলো।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited