শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০১:১০ পিএম, ২০২৪-০৪-২২
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহরা হলেন, অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩০) এবং যাত্রী মিজানুর রহমান (৩২)। দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। চট্টগ্রাম মহানগরের লালখান বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত মিজানুর রহমান মাছ ব্যবসায়ী। তিনি নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে। প্রত্যদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে মাছ কিনতে গিয়েছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। ভোর সাড়ে ৫টার দিকে আরাকান সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক দেলোয়ার হোসেন মারা যান। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার এস আই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited