বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৩২ বছর পলাতক থাকা হত্যা মামলার ২আসামিকে গ্রেফতার 

ষ্টাফ রিপোর্টার :    |    ০৪:০৯ পিএম, ২০২৪-০৪-২২

৩২ বছর পলাতক থাকা হত্যা মামলার ২আসামিকে গ্রেফতার 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামে ১৯৯২ সালে কোম্পানীনগর মৌজায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নির্মমভাবে খুন হন এনামুল হক প্রকাশ হকি মোল্লা। পুলিশ জানায়, চাঞ্চল্যকর আলোচিত এ হত্যা মামলার পলাতক দু'আসামী আবুল কাশেম (৭০) ও মোস্তফা (৫৫) দীর্ঘ ৩২ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল রবিবার রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হলে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ুরসহ অত্র থানা পুলিশের দল এক অভিযান পরিচালনা করে। পরে আভিযানিক দল ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার আসামিদের নিজ নিজ বাড়ী থেকে তাদের দু'জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কাশেম ওরফে কাশেম ব্যাপারী হত্যার পর দীর্ঘদিন পাকিস্তানে আত্মগোপনে ছিলো সে ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের মৃত ফয়েজ আহম্মদের ছেলে অপর আসামি মোস্তফা প্রকাশ সাংবাদিক মোস্তফা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো সে একই এলাকার মৃত অলি আহম্মদের ছেলে। 
মামলা সূত্রে জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে ১৯৯২ সালে এ মামলার আসামিরা পরস্পর যোগসাজশে এ হত্যাকান্ড ঘটিয়েছিলো। পরে এ ঘটনায় মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে বর্তমানে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে চলমান রয়েছে। এ মামলার মোট আসামি হলো ১১জন। আবুল কালাম, ফয়েজ আহাম্মদ, সাহাবউদ্দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছেন, সামছুদ্দিন, তাজুল ইসলাম, নূর মোহাম্মদ, আজিজুল হক, নুরুল হুধা মারা গেছেন এবং জাহাঙ্গীর ঘটনার পর পর এখনো পাকিস্থানে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন হত্যা মামলার পলাতক থাকা আসামিদের আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের বাংলা'কে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, গতকাল রবিবার রাতে আদালতের পরোয়ানা মূলে পুলিশ আসামিদের গ্রেফতার করে ২২ এপ্রিল (সোমবার) আদালতে প্রেরণ করে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর