বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ধর্মপাশায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সংবাদদাতা, সুনামগঞ্জ :    |    ০৬:১২ পিএম, ২০২০-১০-২১

ধর্মপাশায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ২০ অক্টোবর মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনয়িনের ইছামারি গ্রামের বাসিন্দা মৃত রমুজ আলীর ছেলে ও আমিরুল ইসলাম একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে এবং গৃহবধুর স্বামীর দুলাভাই। কিন্তু অভিযুক্তদের দাবি তাদের ফাঁসানো হয়েছে। মধ্যনগর থানা ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধুর বাবা ও স্বামীর বাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের পৃথক দুটি গ্রামে। গৃহবধুর স্বামী কাজের সুবাদে টাঙ্গাইলে থাকেন। গৃহবধুও স্বামীর সাথে টাঙ্গাইলে বসবাস করেন। গত
রোববার গৃহবধু তার ছোট বোনকে নিয়ে টাঙ্গাইল থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যার পর নেত্রকোনার কমলাকান্দা থেকে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে মোটরসাইকেলে করে স্বামীর বাড়ির দিকে যেতে থাকলে পথিমধ্যে মোটরসাইকেল চালক তাদের
নামিয়ে দেয়। বিষয়টি গৃহবধু তার স্বামীকে ফোনে জানালে স্বামী তার আত্মীয় ওয়হেদ আলীকে ফোন করে গৃহবধুকে বাড়ি পৌঁছে দেওয়া বা মোটরসাইকেলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেন। কিন্তু ওয়াহেদ আলী গৃহবধুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা না করে রাত পৌনে
নয়টার দিকে নিজ বসত ঘরে নিয়ে আমিরুল ইসলামের সহযোগীতায় গৃহবধুকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে মঙ্গলবার মধ্যনগর থানা পুলিশ ওয়াহেদ আলী ও আমিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওইদিন রাত পৌনে দশটার দিকে গৃহবধু বাদী হয়ে
ওই আটক দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 তবে অভিযুক্ত ওয়াহেদ আলী দাবি করেছেন, তার পরিবার অন্যত্র থাকায় ঘর খালি থাকে। কে বা কারা ওই মহিলাকে তার ঘরে এনেছে তিনি তা জানেন না। মহিলা তার ঘরে আসার বিষয়টি স্থানীয় লোকজন তাকে জানিয়েছে।

 এদিকে সহযোগী আমিরুল ইসলাম দাবি করেছেন তিনি
সেখানে যাননি। তখন তিনি বাড়িতে ছিলেন। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধু থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পঠানো হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকালে
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর