বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে সাংসদপুত্র, যুবলীগ সভাপতির ক্ষোভ

সংবাদদাতা, সুনামগঞ্জ :    |    ০৬:৪৩ পিএম, ২০২৪-০৪-৩০

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে সাংসদপুত্র, যুবলীগ সভাপতির ক্ষোভ

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন নিয়ে সারা দেশে সরগরম অবস্থা। উপজেলা নির্বাচনে যাতে আওয়ামিলীগের এমপি-মন্ত্রীর স্বজনেরা অংশ গ্রহণ না করে এ নিয়ে দলীয় হাই কমাণ্ডের নিষেধাজ্ঞা রয়েছে। দলীয় নিষেধাজ্ঞা থাকার পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গার এমপি মন্ত্রীরা উল্টো পথেই হাটছেন। নিজেদের স্বার্থে অনেকেই তাদের স্বজনদের উপজেলা নির্বাচনে নিয়ে আসছেন। এমনকি ভোট না দিলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।
আবার এসব প্রার্থীদের অনেকেই রাজনীতির সাথে জড়িত নয়।কেবল এমপি মন্ত্রীর আত্নীয় পরিচয়ে হুট করে উপজেলায় আসতে চাচ্ছেন।

সুনামগঞ্জ ৩ আসনের বর্তমান এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাঁর পুত্র সাদাত মান্নান অভিকে নিয়ে আসায় উপজেলার অনেক নবীন ও প্রবীণ  আওয়ামীলীগ নেতাদের  মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ করা স্থানীয় নেতৃবৃন্দ কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছেন না।
এ নিয়ে শান্তিগঞ্জ উপজেলার আওয়ামীলীগ নেতাদের মধ্যে বিভাজন চলছে। দলীয় নিষেধাজ্ঞা থাকার পরেও সাদাত মান্নান অভির জন্য ভোট চাইছেন তাঁর পিতা সুনামগঞ্জ ৩ আসনের বর্তমান সাংসদ এম এ মান্নান। এমন কি পুত্রের জন্য ভোট চাইতে গিয়ে তিনি বলেন শান্তিগঞ্জ উপজেলায় যোগ্য মানুষ নেই বিদায় তিনি তাঁর পুত্রকে নিয়ে এসেছেন। সাংসদের এমন বক্তব্যে হতাশ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী। 

 সাংসদপুত্র সাদাত মান্নান অভি ইংল্যান্ডের একটি ব্যাংক কর্মকর্তা ছিলেন। স্থানীয় বা জাতীয় রাজনীতিতে তাঁর কোন অভিজ্ঞতা বা অবদান না থাকায় উপজেলার সচেতন মহলের একাংশে বইছে সমালোচনার ঝড়। 

আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন- আমরা যারা দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জের রাজনীতির সাথে জড়িত এটা তাদের জন্য বড় একটি হুমকি এবং স্থানীয় নেতাকর্মীদের প্রতি বর্তমান সাংসদের বড় ধরনের অবজ্ঞা ও অবহেলা। তিনি এম এ মান্নান, স্বজন প্রীতি ও দুর্নীতির কারণে ইতিমধ্যে মন্ত্রীত্ব হারিয়েছেন। আমরা বিগত ১৫ বছর ধরে উনার লিডারশীপ টিকিয়ে রেখেছি সবাই মিলে।অথচ তিনি ক্ষমতাকে ব্যবহার করে উপজেলার দ্বায়িত্ব জামাত শিবির ও কতিপয় নব্য আওয়ামিলীগারদের হাতে দিয়ে উপজেলাকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছেন।

তিনি আরো বলেন- এমপি পুত্র সাদাত মান্নান অভি একজন বিদেশী নাগরিক ও ব্যাংকার।রাজনীতিতে উনার জ্ঞান শূণ্যের কোটায়।তিনি তাকে রাজনীতিতে নিয়ে আসতে পারতেন ৫ বছর পর।এর আগে চাইলে তিনি তাঁর পুত্রকে মাঠ ঘাট চিনাতে পারতেন। তা না করে ইংল্যান্ড থেকে হুট করে উপজেলার মত নির্বাচনে নিয়ে এসে সাংসদ তাঁর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছেন।উপজেলার পথ ঘাট না চেনা এই প্রার্থী কেউ না চিনলেও শুনতে পাচ্ছি তিনি নাকি জোড়েই নির্বাচনে জিতিয়ে দেবেন।

বাংলাদেশের বিভিন্ন উপজেলায় মন্ত্রী এমপির স্বজনেরা অংশ নিচ্ছেন বিষয়টি অবগত হলে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী,প্রধান মন্ত্রী শেখ হাসিনা দলের বৃহৎ স্বার্থে আওয়ামীলীগের  এমপি-মন্ত্রীপুত্র ও আত্নীয় স্বজনদের উপজেলা নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

 এমন নির্দেশনা পাবার পরেও সাংসদ এম এ মান্নান তাঁর পুত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন বলে খবর পাওয়া গেছে।

নির্বাচনের বিষয়ে জানতে সুনামগঞ্জ ৩ আসনের এমপি এম এ মান্নানকে কল দিলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরিচয় দিতে অনিচ্ছুক তাঁর এক অনুসারী বলেন: নির্বাচন করা সাংবিধানিক অধিকার।সাংসদপুত্র অবশ্যই নির্বাচন করবেন এবং এজন্য তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর