শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৪-০৫-১৬
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের নতুন (ডিএফপি) মহাপরিচালক আকতার হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে দৈনিক আমাদের বাংলা পরিবার।দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী নতুন (ডিএফপি) মহাপরিচালক আকতার হোসেনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এত বিবৃতিতে বলেন, চৌকষ এই কর্মকর্তার যোগদানে প্রিন্ট মিডিয়ায় বিদ্যমান নানান অসঙ্গতির সমাধান এবং সামগ্রিকভাবে দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের এগিয়ে চলা আরো বেগবান হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য ক্যাডারের) নবম ব্যাচের আকতার হোসেনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক করে মংগলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালকের (গ্রেড-২) কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আকতার হোসেন। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগদান করেন। ২০০৩ সালের ৩০ এপ্রিল সিনিয়র তথ্য অফিসার হন। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর উপ-প্রধান তথ্য অফিসার হন।২০১৭ সালের ২৯ মার্চ সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার হন। ২০২০ সালের ২৪ জুন মহাপরিচালক (গ্রেড-৩) এবং ২০২১ সালের ৩ জানুয়ারি মহাপরিচালক (গ্রেড-২) পদে পদোন্নতি পান।২০২১ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে সংযুক্ত ছিলেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited