শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৫:১৫ পিএম, ২০২৪-০৫-২৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি ১৫ লাখ টাকার (৫.৩৩৬ কেজি) সোনার চালানসহ ২জনকে আটক করা হয়েছে। দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাইয়ের এফজেড৫০১(FZ501) ফ্লাইট থেকে সোনাগুলো জব্দ করা হয়।
এবিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক সাবরিনা আমিন জানান, এই ফ্লাইটের দুই যাত্রীদের মাধ্যমে সোনা চালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল এয়ারপোর্টে বিশেষ সতর্কতা নেওয়া হয়। পরে ৯,জৈষ্ঠ্য; ১৪৩১ বাংলা (বৃহস্পতিবার) ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরের সাত নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হলে ১৪এ ও ১৩এফ সিটের লিউ ঝংলিয়ান এবং চেন জেং নামের দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
পরে তাঁদের তল্লাশি করে কাঁধব্যাগ থেকে তিনটি চার্জার লাইট জব্দ করা হয়। চার্জার লাইটগুলোর ব্যাটারি থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৪৬টি সোনার বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এই সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। জব্দ করা সোনা শুল্ক গুদামে জমা ও আটক যাত্রীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited