বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাফায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ প্রস্তাবের খসড়া তৈরি করেছে আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৩ পিএম, ২০২৪-০৫-২৯

রাফায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ প্রস্তাবের খসড়া তৈরি করেছে আলজেরিয়া

আলজেরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রাফাহতে ইসরায়েলি হামলার সমাপ্তি এবং একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহবান জানিয়ে খসড়া প্রস্তাব পেশ করেছে। এএফপি খসড়া প্রস্তাবটি দেখেছে উল্লেখ করে এ কথা জানায়।  
অঅন্তর্জাতিক আদালতের নির্দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের চাপ উপেক্ষা করে ইসরায়েল রাফাহ শহরে সামরিক অভিযান পরিচালনা করছে। গাজা যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছে। এতে রাফাহ জনাকীর্ণ শহরে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক আদালত গত সপ্তাহে ‘দখলদার শক্তি ইসরায়েলকে অবিলম্বে রাফাহতে যুদ্ধ বন্ধ এবং অন্য যেকোন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয়।’ এই রায়ের প্রেক্ষিতে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
এই খসড়া প্রস্তাবে ‘সকল পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে এবং এছাড়াও সকল জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।’
রাফায়  বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে রোববার ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত হয়েছে। এই হামলায় ঘটনায় আন্তর্জাতিকভাবে নিন্দার তোপের মুখে পড়ে ইসরায়েল। এই ঘটনার পর আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।
গাজার এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার রাফাহ শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলের আরেকটি হামলায় আরও ২১ জন নিহত হয়েছে।
জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেন্দজামা কবে নাগাদ প্রস্তাবটি ভোটের জন্য উপস্থাপন করা হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।
চলতি সপ্তাহে এটি ভোটের জন্য উপস্থাপনের আশা প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ‘আমরা আশা করি এটি যত তাড়াতাড়ি সম্ভব করা যেতে পারে। কারণ, এর সঙ্গে জীবন রক্ষার বিষয়টি জড়িত।’
জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভেরা পরিষদের বৈঠকের আগে বলেছেন, ‘কাউন্সিলের জন্য এই বিষয়ে পদক্ষেপ নেয়ার এটি চূড়ান্ত সময়। এটি জীবন মৃত্যুর জন্য জরুরি বিষয়।’
৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক নৃশংস অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদের এটি একটি ঐক্যবদ্ধ অবস্থান।
মানবিক সহায়তার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে দু’টি প্রস্তাব পাস করার পর মার্চ মাসে কাউন্সিল অবিলম্বে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাসের আহ্বান জানালে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাধার কারণে তা অবরুদ্ধ হয়।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর