বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৯:১৪ পিএম, ২০২৪-০৬-১২

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে।    শ্রীলংকার বিপক্ষে  রোমাঞ্চকর  ২ উইকেটে জয় দিয়ে বিশ^কাপ শুরু করেছিলো টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।
এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারনা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়েএগিয়েবাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।
ভারতে অনুষ্ঠিত ২০২৩  ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে  অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিলো বাংলাদেশ। ঐ হারের কারনে সমালোচনার মুখে পড়েছিলো টাইগাররা। আবারও অন্য এক বিশ^কাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বাংলাদেশ আবারও হারের লজ্জায় পড়তে পারে ধারনা করা হচ্ছে।
তবে ক্রিকেটপ্রেমিদের বিশ্বাস, নেদারল্যান্ডসের কাছে ওয়ানডে বিশ^কাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু অতীত নিয়ে চিন্তা করতে  রাজি নয় টাইগাররা।
বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে  হেরেছিলাম, সেটি এখন অতীত। ঐটা ছিল ওয়ানডে ফরম্যাট। কিন্তু এটা ক্রিকেটের ভিন্ন ফরম্যাট।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হৃদয় বিদারক হারের পরও আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি। আমাদের দলের ঐক্য খুবই শক্তিশালী। নিজেদের  পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে তাহলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারি বলেই  আমি মনে করি।’
তানজিম আরও জানান, সুপার এইট নিশ্চিত করতে গ্রুপের শেষ দুই ম্যাচ জিততে  মরিয়া বাংলাদেশ।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এখন অতীত। আমাদের হাতে দু’টি ম্যাচ আছে, ঐ দুই ম্যাচ জিততে হবে আমাদের। আমরা আত্মবিশ্বাসী, ঐ দুই দলকে আমরা হারাতে পারবো।’
 বাংলাদেশ দলের বড় দু:শ্চিন্ত  সেরা তারকা সাকিব আল হাসানের  অফ পর্শ। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ফর্ম ফিরে পাবেন বলেই  প্রত্যাশা  টাইগার শিবিরে। গত দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারন হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। তবে সাকিবের অফ র্মের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট,  পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর