বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৯ পিএম, ২০২৪-০৬-২৬

প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে এটা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়।
তিনি বলেন, ‘আমার খুবই কস্ট লাগে যখন গ্রাম থেকে মায়েরা আসেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তারা এত দেরিতে আসেন তখন মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। শুরুর স্টেজে এটা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়।’
আজ সকালে হাজারীবাগে শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা-১০ আসনের  সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত নারী চিকিৎদের উদ্দেশ্যে বলেন, একটা ব্যাপার আমাদের দেশে কমন যা সাধারণ মায়েরা অবহেলা করেন। সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আপনাদের কাছে যখন রোগী আসবে তখন আপনারা খেয়াল করবেন ব্রেস্টে কোন লাম্প আছে কি-না। আপনারা যদি সেরকম কোন রোগী পান তাহলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাবেন। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ব্রেস্ট স্ক্রিনিং-এর সেরা ফ্যাসিলিটি আছে। আপনারা যদি এইরকম দশজন, পনেরজন করে রোগী পাঠান আমরা বিনামূল্যে সব রকমের টেস্ট করে তাদের চিকিৎসা করব।
ডা. সামন্ত লাল সেন শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে আরো উন্নতমানের স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, শেখ পরিবারের সাথে আমার আত্মিক সম্পর্ক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী একজন মহীয়সী নারীর নামে প্রতিষ্ঠিত এই কল্যাণ কেন্দ্রের উন্নয়নে যা যা করা দরকার সবই আমি করব। দেশের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির কোন বিকল্প নেই।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক :  তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: