শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৪-০৬-২৭
ঝিনাইদহ প্রতিনিধি :
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২২ এর এ শুমারির মোড়ক উন্মোচন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব আজাদ জাহান, পরিসংখ্যান ব্যুরোর এসডিজি সেলের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম। মোড়ন উন্মোচন শেষে জনশুমারির জেলার তথ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ঝিনাইদহে বর্তমান জনসংখ্যা ২০ লাখ ৫ হাজার ৮’শ ৪৮ জন। জনসংখ্যায় পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি। বর্তমানে ঝিনাইদহে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন জেলার ৯৯ দশমিক ৬৯ ভাগ মানুষ। যেখানে ১৯৯১ সালে ছিলো ৫ দশমিক ৯৯ ভাগ। এছাড়াও জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited