শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪২ পিএম, ২০২৪-০৭-০১
কক্সবাজারের রামুর বাকঁখালী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নামা মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (৩০ জুন) দুপুর আড়াই টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদীতে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ও রামু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওই স্থান পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করে।
রামু থানার পুলিশের এস আই অসীম চন্দ্র ধর এর নেতৃত্বে পুলিশের একটি টিম লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি জানান, মরদেহটি মস্তকবিহীন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রামু দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা জানান, নদীতে ভাসমান লাশ দেখার বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে জেনে প্রশাসনে অবহিত করি। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বাঁকখালী নদীতে মানুষের মৃতদেহ ভাসছে। এ খবর পেয়ে পুলিশের একটি টিম ওই স্থানে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, বাঁকখালী নদী থেকে মস্তক বিহীন, অর্ধগলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সিআইডির মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited