বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংকাদদাতা, সিরাজগঞ্জ:    |    ০৪:৩৪ পিএম, ২০২০-১০-২৮

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী

 


 

 রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে এটির বাস্তবায়ন কাজ শুরু হবে।

প্রকল্পটি দুটি ভাগে বাস্তবায়ন হবে। একটি পশ্চিমাঞ্চল অর্থাৎ সিরাজগঞ্জ অঞ্চল এবং অপরটি টাঙ্গাইল অঞ্চলে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৫ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।   বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের ভিত্তিফলক স্থাপনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।  তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে যেভাবে ট্রেন চলাচল করছে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে কাজ করছে না। এখান দিয়ে মাত্র ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। মাত্র ৪৪টি ট্রেন পারাপার করতে পারলেও কনটেইনার ও মালামাল পরিবহন করতে পারছি না। এসব কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ডাবল লেনের রেলসেতু নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ হলে দুটো ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১০০ কিলোমিটার বেড়ে সেতুটি অতিক্রম করতে পারবে।  
মন্ত্রী বলেন, আমাদের পরীক্ষিত বন্ধু জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করা হবে।  এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেল বিভাগের মহা-পরিচালক শামছুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসুদুর রহমান, রাজশাহী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর