বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের বড় শহরগুলোতে বায়ু দূষণ ৭ শতাংশ মৃত্যুর কারণ: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:৫৪ পিএম, ২০২৪-০৭-০৪

ভারতের বড় শহরগুলোতে বায়ু দূষণ ৭ শতাংশ মৃত্যুর কারণ: গবেষণা

ভারতের ১০টি বড় শহরে মোট মৃত্যুর সাত শতাংশেরও বেশি বায়ু দূষণের সাথে যুক্ত। বৃহস্পতিবার একটি বড় সমীক্ষা প্রতিবেদনে এ কথা উল্লেখ করে গবেষকরা বছরে হাজার হাজার জীবন বাঁচাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজধানী দিল্লিসহ ধোঁয়ায় ভরা ভারতীয় শহরগুলো বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু দূষণে ভুগছে, যা বাসিন্দাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এবং স্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে যা এখনও গবেষকরা প্রকাশ করছেন।
ভারতীয় নেতৃত্বাধীন গবেষক দলের নতুন গবেষণায় আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি,  হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, সিমলা এবং বারাণসী শহরে ক্যান্সার-সৃষ্টিকারী মাইক্রো পার্টিকেলগুলোর স্তরগুলো দেখেছে যা পিএম ২দশমিক ৫শতাংশ দূষণকারী হিসাবে পরিচিত।
গবেষণায় বলা হয়, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের সুপারিশের উপরে পিএম ২.৫ এক্সপোজারের জন্য বছরে ৩৩ হাজারের এরও বেশি মৃত্যুর কারণ হতে পারে।
দ্য ল্যানসেট প্লানেটারি হেলথ জার্নালের সমীক্ষা অনুসারে, এই বায়ু দূষণের কারণে বছরে সেই শহরগুলোতে রেকর্ডকৃত মৃত্যু ৭.২ শতাংশ দাঁড়াতে পারে।
ভারতের রাজধানী দিল্লি ছিল সবচেয়ে খারাপ, যেখানে বার্ষিক ১২ হাজার মৃত্যুর কারণ বায়ুদূষণ। যা মোট মৃত্যুর ১১ দশমিক ৫ শতাংশ।
কিন্তু এমন শহর যেখানে বায়ু দূষণকে ততটা খারাপ বলে মনে করা হয় না, যেমন মুম্বাই, কলকাতা এবং চেন্নাই। এসব সিটিতে উচ্চ মৃত্যু হার পাওয়া গেছে।
তারা ভারতের বায়ু মানের মান সুরক্ষায় কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটির বর্তমান সুপারিশ প্রতি ঘনমিটারে পিএম ২.৫ এর ৬০ মাইক্রোগ্রাম, যা ডব্লিউএইচও-এর নির্দেশিকাগুলির চেয়ে চার গুণ বেশি।
হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণার সহ-লেখক জোয়েল শোয়ার্টজ বলেছেন, এই দূষণের মাত্রা কমালে ‘প্রতি বছর কয়েক হাজার জীবন বাঁচাতে পারে।’

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর