শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২০ পিএম, ২০২৪-০৭-০৪
রংপুরের মিঠাপুকুরে আজ ভোরে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া (৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।
আজ সকাল ৬ টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে হুদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited