শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ০৭:০৬ পিএম, ২০২৪-০৭-০৮
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে বই পুড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০-১৫ জন শিক্ষার্থী। রোববার (৭ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ৪১৩ নম্বর রুমের সামনে বই পোড়ানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আকন্দ বলেন, বিসিএস পরীক্ষায় ৫৬%, রেলওয়ে ৮৫%, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১১৬% প্রভৃতি কোটা রয়েছে। এভাবে সরকারি চাকরিতে কোটা থাকা বৈষম্যমূলক। ২০-২৫ বছর পড়াশোনা করে যদি চাকরি না পাই, তাহলে তো পড়াশোনা করে লাভ নেই। এইজন্য বই পুড়িয়ে দিচ্ছি।
তিনি বলেন, বাবা-মা অভাবনীয় কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে। যদি চাকরি না পাই তাহলে তাদের রক্ত ও ঘামের সঙ্গে প্রতারণা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এভাবে কোটা থাকলে সাধারণ শিক্ষার্থীরা সংবিধানে রক্ষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। এটা হতে পারে না। আমরা কোটা সংস্কার চাই। শিক্ষার্থীদের ভরসার জায়গা পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নও যদি ফাঁস হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে? আমাদের তো লেখাপড়া করে কোনো লাভ নেই। তাই বই পুড়িয়ে দিচ্ছি।
চাকরিপ্রত্যাশী আরেক শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, পড়াশোনা করে যদি চাকরি না পাই বা বিশাল বৈষম্যের শিকার হই তাহলে পড়াশোনা করবো না। সব বই পুড়িয়ে দেবো। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই হতে পারে না। মেধাভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে উঠুক সেটাই চাই।
বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় প্রায় এক যুগ ধরে প্রশ্নফাঁস হয়ে আসছে। এমনকি সবশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়। ৩৩তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডার পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বলেও উল্লেখ করা হয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited