বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দক্ষিণ, দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করতে চান প্রধানমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৩ পিএম, ২০২৪-০৭-১৪

 দক্ষিণ, দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উপকূল থেকে উপকূল যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘প্রয়োজন হলে বাংলাদেশ কক্সবাজারে একটি আলাদা জমি দিতে পারে যেখানে থাই বিনিয়োগকারীরা তাদের পর্যটন ব্যবসাকে সমৃদ্ধ করতে পারেন।’
প্রধানমন্ত্রীর সাথে সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. নালিনি তাভিসিনের সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোঃ নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রীর পদে থাকা ড. নলিনী এখন তার চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন। তিনি একজন থাই বাণিজ্য প্রতিনিধিও।
তিনি শনিবার ঢাকায় পৌঁছেছেন এবং একটি থাই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হলে থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ হবে।
তিনি উল্লেখ করেন, দেশের সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় ব্লু ইকোনমি সম্পর্কিত প্রতিটি কাজ করা ভালো হবে।
তিনি বলেন,‘যেহেতু সমুদ্রসীমা প্রতিষ্ঠিত হয়েছে,এখন আমাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে এবং থাইল্যান্ডের বিনিয়োগকারীরা এখানে তাদের দক্ষতা কাজে লাগানোর জন্য যেকোনো স্থানীয় বিনিয়োগকারীর সাথে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে পারেন।’
ড. নলিনি বলেন, তারা জ্বালানি,সরবরাহ, খাদ্য প্রক্রিয়াকরণ, সামুদ্রিক খাবার এবং পর্যটনে ভাল মিল খুঁজে বের করার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘তারা সক্রিয়ভাবে এখানে অংশীদার খুঁজছে এবং তারা কাজ করছে।’
তিনি বলেন, থাই প্রতিনিধিদল হালাল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তাদের আগ্রহ প্রকাশ করেছে কারণ তাদের হাজার হাজার হালাল খাদ্য পণ্য রয়েছে।
খান বলেন,‘তারা বলেছে, বৈশ্বিক এবং জাতীয় বাজার দখলের জন্য বাংলাদেশের জন্য এই খাতে সহযোগিতা করার একটি অসাধারণ সুযোগ রয়েছে।’
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান,অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর