শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:২৪ এএম, ২০২৪-০৭-১৫
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আন্দোলনে নেমেছেন।
রাতে বের হওয়ার অনুমতি না থাকলেও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে মিছিল করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে, শামসুন্নাহার হলের বিষয়ে এখনও জানা যায়নি।
জানা গেছে, বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের বের হতে বাধা দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধস্তাধস্তি হয়েছে।
আরও জানা গেছে, হাজী মুহম্মদ মুহসীন হল ও সূর্যসেন হল প্রথম মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে আসে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা যোগ দেন।
উল্লেখ্য, চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী?’
মূলত এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে ঢাবির শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন বলে সংগঠকরা দাবি করেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited