শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২৪-০৭-২৪
দেশব্যাপী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কমপ্লিট শাটডাউন ও দূর্বৃত্তদের সহিংসতা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় নাশকতার অভিযোগে আজ ১৯ জনসহ জেলায় সর্বমোট ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের ডিআইও-১ মো. ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া গত ২০ জুলাই শনিবার সন্ধ্যায় কারফিউ ভেঙে নাশকতার চেষ্টার অভিযোগে শিবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে বিজিবি। ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া জানান, তাদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে সরকার বিরোধী ও উত্তেজনা সৃষ্টিকারী মেসেজ পাওয়া গেছে। গ্রেফতারকৃত সব আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে দু’দিন বন্ধ থাকার পর ইতোমধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ খুলেছে সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান।
জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, জেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল এবং আছে। এখানে জেলা প্রশাসনসহ সেনা সদস্য, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited