বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১৮ পিএম, ২০২৪-০৭-২৪

দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন

কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে দেশজুড়ে সৃষ্টি হওয়া পরিকল্পিত নৈরাজ্য বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করে দেশে ফের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন আজ বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের বিপদগামী করার মাধ্যমে বিএনপি ও ’৭১-এর পরাজিত শক্তি যে নগ্ন খেলা শুরু করেছিল তা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছে। 
বিবৃতিতে তারা বলেন, নৈরাজ্যকালে তাদের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। এ সময় সাংবাদিক নিহতসহ আহত হয়েছেন শতাধিক। এমনকি রাষ্ট্রীয় সম্পদ মেট্রোরেল, বিটিভি, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, ডেটা সেন্টার, এলিভেটেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হামলা চালিয়ে এ চক্র হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। সারাদেশকে অচল করার মাধ্যমে জনগণের মাঝে আতংক সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করেছিল তারা ১৯৭১ সালের মত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। সে পরিস্থিতি ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ ও জনগণকে যেভাবে রক্ষা করেছেন তা তুলনাহীন। 
বিবৃতিতে ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনোভাবেই এই গোষ্ঠীকে আর ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত সবার তালিকা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গঠিত তদন্ত কমিশনকে সাংবাদিক নিহত ও আহত হওয়ার ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করতে হবে। সেইসঙ্গে নিহত সাংবাদিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর