বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানবাহন চলাচল স্বাভাবিক

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৩০ পিএম, ২০২৪-০৭-২৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানবাহন চলাচল স্বাভাবিক

কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিএনপি-জামাত এর সহিংসতায় তৈরি হওয়া সংকট কেটে পূর্বের ন্যয় আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। দেশের অর্থনীতির লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফিরছে পুরনো চিরচেনা রূপে। ট্রাক, কাভার্ডভ্যান, লরির মতো পণ্য পরিবহনকারী যানবাহন থেকে শুরু করে স্বল্প কিংবা দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যাও বাড়ছে সমানতালে। পণ্য ও যাত্রীবোঝাই এসব পরিবহন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মহাসড়ক নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্বস্তিতে যাত্রী, চালক এবং শ্রমিকরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার সড়কের কোথাও কোন সমস্যা কিংবা দুর্ভোগ নেই। নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌছছে যাত্রী পরিবহন। যাত্রীরা ভিড় জমাচ্ছেন টিকিট কাউন্টারগুলোতে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্য পরিবহনগুলোও কুমিল্লা অতিক্রম করছেন স্বস্তিতে। একই দৃশ্য দেখা গেছে কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কগুলোতেও। কুমিল্লা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীর সংখ্যাও স্বাভাবিক। এতে অনেকটাই খুশি পরিবহন চালক ও শ্রমিকেরা।
কুমিল্লা থেকে নোয়াখালী যাবেন আনোয়ারা বেগম। তাঁর সঙ্গে কথা হলে তিনি  বলেন, আন্দোলনের একদিন আগে ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে কুমিল্লায় আত্মীয়ের বাসায় এসেছিলাম। কিন্তু হঠাৎ করে আন্দোলন শুরু হলো, আটকা পড়ে গিয়েছিলাম। আত্মীয়ের বাসায় যে কয়েকটা দিন ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম। কারন টেলিভিশনে দেখলাম ছাত্রদের আন্দোলনে বিএনপি-জামাতের নেতাকর্মীরা ঢুকে আন্দোলনের নামে তারা দেশে তান্ডব চালিয়ে যাওয়ায়। আমাদের স্বপ্নের মেট্রোরেল এমনকি বাংলাদেশ টেলিভিশনের ভবনে ঢুকে ভাঙচুর করেছে তারা। আজ দূর পাল্লার বাস চালু হওয়ায় নোয়াখালী ফিরে যাচ্ছি। সিলেট রুটের বাসচালক মান্নান বলেন, কয়েক দিন যাবৎ আন্দোলন ও কারফিউয়ের কারণে বাস চালাতে না পারায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। আজ বের হয়ে স্বস্তি পেয়েছি।
এ বিষযে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় তৈরি হওয়া সংকট কেটে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে কুমিল্লায়। একই সঙ্গে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চলাচলও স্বাভাবিক হয়ে উঠছে। গন্তব্যে পৌছতে যাত্রীদের জন্যেও তৈরি করা হয়েছে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা।
কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, সহিংসতা তৈরি করে পুলিশের উপর হামলা, গাড়ি পোড়ানো এবং গুজব রটানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, কুমিল্লায় পৃথক ৫ মামলায় বিভিন্ন ঘটনায় জড়িত ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর