বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মাইক বন্ধ করে ‘অপমান’, নীতি আয়োগ বৈঠক বয়কট মমতার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৩৯ পিএম, ২০২৪-০৭-২৭

মাইক বন্ধ করে ‘অপমান’, নীতি আয়োগ বৈঠক বয়কট মমতার

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার বিরোধ বেঁধে গেল ভারতের কেন্দ্রীয় সরকারের।
শনিবার (২৭ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে রাষ্ট্রপতি ভবনে ‘নীতি আয়োগ বৈঠক’ চলাকালীন বৈঠক ছেড়ে বের হয়ে যান মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে সাংবাদিকদের মমতা বলেন, আমাকে পাঁচ মিনিট বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে আমাকে ‘অপমান’ করা হয়েছে।
যা নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। মূলত, বিরোধী জোটের সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেট বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন নীতি আয়োগের বৈঠকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বের হয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, অন্যদের বিশ মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।
মমতা দাবি করেন, ওই বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ২০ মিনিট বলার সুযোগ পেয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও নিজেদের বক্তব্য রাখার যথেষ্ট সুযোগ পেয়েছেন। কিন্তু তার বেলায় মাইক বন্ধের ঘটনাকে সরাসরি ‘অপমান’ বলে চিহ্নিত করেছেন মমতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির ছিলাম। কিন্তু আমাকে বলতে দেওয়া হলো না। আমি আরও বেশি কিছু বলতে চেয়েছিলাম। তার আগে মাইক বন্ধ করে আমাকে অপমান করা হলো।
মমতা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, এরপর থেকে নীতি আয়োগের আর কোনো বৈঠকে তিনি আর থাকবেন না। যদিও বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা বিষয়টিকে ‘মিসলিড’ (বিভ্রান্তি) বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সংস্থাটি এক্সে জানিয়েছে, মমতা বৈঠকে নিজের বক্তব্য রাখার সময় পেয়েছিলেন। নির্দিষ্ট সময় শেষ বলে, তাকে ঘড়ি দেখানো হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি বিষয়টা ‘ভুল’। পাশাপাশি পিআইবি জানিয়েছে, ঘড়ি দেখানো হলেও, সময় শেষের আগাম সতর্ক করতে তাকে কোনো বেল (ঘণ্টা) বাজানো হয়নি।
মমতার এই অভিযোগে জবাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বলেছেন, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা সবাই শুনছিলাম। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সেই সময় প্রতিটি টেবিলের ওপর রাখা স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল। ফলে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করেছেন, এটা দুর্ভাগ্যজনক। ওনার সত্যিটা বলা উচিত।
তবে বৈঠক চলাকালীন ঘটনা কী ঘটেছে, তা স্পষ্ট নয়। কারণ দুই পক্ষ তাদের নিজের বক্তব্য রাখলেও, বৈঠকের ফুটেজ প্রকাশ্যে আসেনি। এর আগে বাংলাদেশের কোট সংস্কারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্য ঘিরে চলছে বিতর্ক। বৃহস্পতিবার (২৫ জুলাই) মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মমতাও পাল্টা কড়া জবাব দেন।
শুক্রবার বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি সাতবারের সংসদ সদস্য ও দুইবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশনীতি অন্য কারও চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত না। বরং পরিবর্তিত ব্যবস্থা থেকে তাদেরই শেখা উচিত। আমি যেটা বলেছিলাম, সেটা মানবিকতার দিকটি বিবেচনা করে।
গত ২১ জুলাই এক অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না। তবে সেই দেশ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ আশ্রয় (শরণার্থী হয়ে) নিতে এলে আমি তাদের ফেরাব না। এর চেয়ে এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। কারণ, বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেছিলে তিনি। বাংলাদেশ নিয়ে মমতার ওই মন্তব্যের পরেই বিভ্রান্তি ছড়ায়।
মমতার ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এমনকি মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিষয়টি উত্থাপন করে বলেছিলেন, আমরা ভারত সরকারকে একটা নোট দিয়েছি।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর