শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৫ পিএম, ২০২৪-০৮-০৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান ও বর্তমান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে নিজেই দাবি করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তার সঙ্গে মুঠোফোনে কথা হলে এ কথা জানান তিনি। হারুন অর রশীদের কাছে জানতে চাওয়া হয়, আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নেই। পরে আমি বাসায় চলে আসছি। দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি? এরকম কিছু বলছেন নাকি? আমি কাল কেমনে যাবো এয়ারপোর্ট? গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল। ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে। বিদেশ যাওয়ার কথা রিউমার। হারুন অর রশীদকে গত ৩১ জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়। ২০২২ সালের ১৩ জুলাই ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন। হারুন অর রশীদ কিশোরগগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited