শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৩০ পিএম, ২০২৪-০৮-০৬
শ’শ’ তাজা প্রাণের রক্ত রাঙা টানা ২০ দিন উত্তাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে বিজয়ী বাংলার দামাল ছাত্র-জনতাকে লাভ বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং গুলিবিদ্ধ, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, দেশ আজ রাহুমুক্ত হলেও দেড় দশকে পাকা অবস্থান করে নেয়া দুর্নীতির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে না পারলে এই অর্জন কখনো সুফল বয়ে আনবেনা।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন উল্লেখ করে তিনি জনবান্ধব সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আপামর দেশবাসীকে সর্তকতার সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে লাভ বাংলাদেশ পার্টি বরাবর পতিত সরকারের নানান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে লাভ বাংলাদেশ পার্টি সদ্য পতিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক তৎপরতা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, জয় পেয়েছে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ে আনন্দ যেন আমাদের দেশের প্রতি,দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। যে গণতন্ত্র এতদিন মাফিয়া হিংস্র অপশক্তিদের হাতে শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল আজ সেই গণতন্ত্র তার নিঃশ্বাস ফিরে পেয়েছে, তার প্রাণ ফিরে পেয়েছে। এইমুহুর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে-আসুন আমরা সে চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক,সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
লাভ বাংলাদেশ পার্টি সেনবাহিনীসহ অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগীতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited