শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:২৪ পিএম, ২০২৪-০৯-২২
চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গত জুলাই-আগস্ট মাসে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সেবা দিতে আজ ঢাকায় পৌঁছেছে।
চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।
মেডিকেল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীনা সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন,‘"একটি ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদার হিসাবে, চীন সংহতি স্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই মেডিকেল মিশন দুই দেশের জনগণের মধ্যেকার গভীর সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় করবে।’
চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে পাঠানো প্রথম জরুরি মেডিকেল টিমটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন,বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরী মানবিক সেবার প্রয়োজনে আরো মেডিকেল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হতে পারে।
রাষ্ট্রদূত সাম্প্রতিক ছাত্র-গণআন্দোলনে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
তিনি আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিকাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।
তিনি বলেন, চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চিকিৎসক দল পাঠানোর জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited