শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৫:১৫ পিএম, ২০২৪-১০-১৮
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর অভিযানে চাঞ্চল্যকর লুৎফর মোল্লা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার।
এটিইউ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপি’র কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর লুৎফর মোল্লা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক এক (০১) জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সাজেদুল ইসলাম (২৭)। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চর কুশলী গ্রামের মৃত মন্টু শিকদার এর ছেলে।
হত্যা মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ০৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সে ও বাকি আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করলে মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মোঃ সাজেদুল ইসলামসহ ০৩ (তিন) জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫,০০০/-টাকা অর্থদন্ডে দণ্ডিত করে রায় দেয়। পরে গ্রেফতার আসামি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।
উল্ল্যেখ্য, গত ০৬ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর কাশিমপুর কারাগারে হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে আসামি জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ পলাতক আসামিদের বিরুদ্ধে জিএমপি'র কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে এটিইউ পুলিশ সুপার (মিডিয়া ও আ্যওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল (পিপিএম) 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পলায়নকারী আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ কর্তৃক গোয়েন্দা নজরদারির পর মোঃ সাজেদুল ইসলাম এর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করা হয়। জেল পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এটিইউ। গ্রেফতারকৃত আসামিকে (শুক্রবার) জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited