বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এটিইউ'র অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:১৫ পিএম, ২০২৪-১০-১৮

এটিইউ'র অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

 এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর অভিযানে চাঞ্চল্যকর লুৎফর মোল্লা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার।

এটিইউ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপি’র কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর লুৎফর মোল্লা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক এক (০১) জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সাজেদুল ইসলাম (২৭)। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চর কুশলী গ্রামের মৃত মন্টু শিকদার এর ছেলে।

হত্যা মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ০৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সে ও বাকি আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করলে মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মোঃ সাজেদুল ইসলামসহ ০৩ (তিন) জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫,০০০/-টাকা অর্থদন্ডে দণ্ডিত করে রায় দেয়। পরে গ্রেফতার  আসামি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। 

উল্ল্যেখ্য, গত ০৬ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর কাশিমপুর কারাগারে হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে আসামি জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ পলাতক আসামিদের বিরুদ্ধে জিএমপি'র কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেন। 

এবিষয়ে এটিইউ পুলিশ সুপার (মিডিয়া ও আ্যওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল (পিপিএম) 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পলায়নকারী আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ কর্তৃক গোয়েন্দা নজরদারির পর মোঃ সাজেদুল ইসলাম এর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করা হয়। জেল পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এটিইউ। গ্রেফতারকৃত আসামিকে (শুক্রবার) জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর